Image description

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনামুখী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল ছাত্র-জনতা ও সহযোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি নতুন অরাজনৈতিক সংগঠন ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব, মানিক মিয়া হল এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও রূপরেখা ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের ১৮ মাস অতিক্রান্ত হওয়ার পরও কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তনের ধীরগতি এবং বিপ্লবের চেতনা ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার শঙ্কা থেকে, ন্যায়বিচার, স্বীকৃতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এই সংগঠনটি একটি সুনির্দিষ্ট রূপরেখা ও দাবিমালা জাতির সামনে পেশ করবে।

নতুন এই সংগঠনের আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেস্তি এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

 

শীর্ষনিউজ