খুলনায় জেলা জজ আদালতের বারান্দায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ককটেল নিক্ষেপের কারণ এবং জড়িতদের বিষয়ে কিছু জানাতে পারেনি।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানা এলাকার জেলা জজ আদালতে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, আমরা খবর পেয়েছি। ইতোমধ্যেই পুলিশের একটি টিম সেখানে উপস্থিত আছে। তবে এখনো ককটেল নিক্ষেপের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।