Image description

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

ড.খন্দকার মোশাররফের সঙ্গে রয়েছেন তার স্ত্রী বেগম বিলকিস আক্তার হোসেন এবং জেষ্ঠ্য পুত্র খন্দকার মাহবুব হোসেন তুষার।

ড. মোশাররফের সুস্থতার জন্য তার কনিষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

শীর্ষনিউজ