Image description
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলের দিকে যাওয়ার পথে আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটটি এ তথ্য জানায়।
 
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের মদিনা অঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।’
 
তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, কিংবা সেটি ধ্বংস করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি জোটটি। এ বিষয়ে হুতিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকা দখল করার পর ২০১৫ সালের মার্চ থেকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।
 
সম্প্রতি হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত আরও বেড়েছে।

সূত্র: আরব নিউজ