Image description
ইসলামী বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেয়া এবং তার খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। এ ঘটনার পর বাবার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তাশরীফ।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুক লাইভে এসে বাবার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি
 
ভিডিওতে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘পিতামাতার খেদমত করা ফরজ। তাদের খেদমত অবশ্যই করতে হবে। তবে সেটির সৌন্দর্য থাকে। মানুষ পিতামাতার সঙ্গে বসবাস করে, খাওয়া-দাওয়া করে। পিতামাতাকে খরচ দেয়। কিন্তু আমি ছোটবেলাতেই আমার বাবার কাছ থেকে আলাদা।’
 
বাবার প্রতি অভিযোগ করে তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে আমার মাকে আমার বাবা নির্মম অত্যাচার করতেন।’ ‘আমার ছোট বোনের জন্মের পর আমাদের বাড়ি থেকে বের করে দেন। নানা বেঁচে না থাকায় অনেক কষ্ট করেছি। আমার মা অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। আমি আজকে বলতে পারি মায়ের দোয়ার কারণেই আমি হয়তো এতটুকু আসতে পেরেছি।’
 
 
তাশরীফ বলেন, ‘৪ বছর বয়সে আমাকে এতিম খানায় ভর্তি করা হয়। এতিম খানা ভর্তির পর আমার জীবনের ১৮/১৯টি বছর ছিল অত্যন্ত মাজলুমের। সে সময় আমার মনে হতো আমার বাবা এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় শত্রু।’
 
বাবা মিথ্যা বলছেন অভিযোগ করে তাশরীফ বলেন, ‘তাকে সবসময়ই টাকা দেয়া হয়েছে, ২০/৩০ হাজার টাকা দিলেও নেয় না। কিন্তু তার চাওয়া লাখ লাখ টাকা, গাড়ি।’
 
কোরবানির মাংস না দেয়ার বিষয়ে জানান, ‘আমি কোরবনির গোশত পাঠিয়েছি কিন্তু তা সে নেয়নি। মোবাইল চেয়েছেন, আমি মোবাইল দিয়েছি।’
 
চিকিৎসা করাতে বলেছেন, আমি বলেছি একটু সময় দাও, কিন্তু উনি তা না শুনে ভিক্ষা করেছেন। আমাকে ছোট করার জন্য এই কাজ করেছেন।
 
বাবার বিরুদ্ধে দাদা-দাদিকে কষ্ট দেয়ার অভিযোগ করে তাশরীফ বলেন, তিনি নিজের বাবা-মাকে, সন্তানদের, স্ত্রীকে অত্যাচার করে সে মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।