চার দিনের সফরে সূর্যোদয়ের দেশ জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার, সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন তিনি।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। পরে অংশ নেন যৌথ সংবাদ সম্মেলন ও রাষ্ট্রীয় ভোজসভায়। আসুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আজকের কিছু মুহূর্ত ছবিতে দেখে নিই।
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
১
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি
গার্ড পরিদর্শনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়
বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন