Image description

শিবিরের জয়ের ভয়ে সরকার সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন একপ্রকার বন্ধ করে দিয়েছে। তার মানে হলো শিবির দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব। শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে। কারণ আমরা ১০৫ বছরের রেকর্ড ভঙ্গ করে ঢাবিতে উন্নয়ন ও শিক্ষার্থী বান্ধব কর্মসূচী করেছি বলেন, ডাকসুর জিএস ও শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম ফরহাদ হোসেন।

মঙ্গলবার ( ২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে শিবিরের সাবেক সাথী ও সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শীঘ্রই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সেদিনের অপেক্ষায় আমরা রয়েছি। সেদিন দেশে আর কোন চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষক থাকবে না। ইতিমধ্যে সারাদেশের ক্যাম্পাসে ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে। এককথায় ছাত্রশিবিরকে শিক্ষার্থীরা হৃদয় দিয়ে গ্রহণ করে ফেলেছে।

 
 

এস. এম ফরহাদ বলেন, চসিক নির্বাচন নিয়ে ৪১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থী নিয়েও ষড়যন্ত্র চলছে। এটা আর কিছু নয়, জামায়াতকে ফেইল করানোর ষড়যন্ত্র ৷