নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুন থেকে একটি জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এসও রোডের আল-আমিন নামের এক ব্যক্তির মালিকানাধীন গুদামটির সামনে কর্মচারীরা মজুত করা পোড়া মবিল ড্রামে ভরছিলেন। এ সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর সেখানে থাকা একটি ড্রাম বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সিসিটিভি ফুটেজেও সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের দৃশ্য ধরা পড়ে।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।