Image description

নরসিংদীর মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসা থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে এ বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একটি বোমা সদৃশ্য বস্তু আছে বলে একজন আমাদের ফোন দেয়। এ সময় আমরা ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করে ওই মিলনায়তন কক্ষেই পানিতে ডুবিয়ে রাখি এবং ওই কক্ষটি নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

তবে এটা বোমা কিনা সেটা নিশ্চিত করার জন্য এবং এটাকে নিষ্ক্রিয় করার জন্য এক্সপার্ট খবর দেওয়া হয়েছে।