Image description
সাজতেন গাড়িচালক। এরপর বিমানবন্দর থেকে প্রবাসীদের গাড়িতে তুলে সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করতেন। পরে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়া হতো। এমন একটি ছিনতাই চক্রের সদস্য আলামিন শেখকে (৩১) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
 
গ্রেপ্তার আলামিন শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের মো. কালাম শেখের ছেলে।
 
পুলিশ সুপার জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় নিজ বাড়ি থেকে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চাইজিন কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, ৭৭টি বিদেশি নোট এবং বাংলাদেশী এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
 
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।
 
পুলিশের দাবি, তিনি একজন ছিনতাইকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদে প্রবাসীদের ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্র সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
 
ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও আপস) মোঃ হাসানুর রহমান, ওসি ( ডিবি) নয়ন চন্দ্র দেবনাথ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সিরাজুল ইসলামস পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।