Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিঠি বিতরণ করেছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের মধ্যে এ চিঠি বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘গণতান্ত্রিক ও শিক্ষার্থীস্বার্থের শক্তিশালী স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার।’

তিনি বলেন, নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে শিক্ষার্থীদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় গত এক বছরে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, বাধা-বিপত্তি ও আঘাতের মধ্যেও ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে পরিবহন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা এবং হলের পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে।

চিঠির শেষাংশে সাদিক কায়েম বলেন, নিয়মিত ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা।