Image description

মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলাদা কোনো আইন প্রয়োজন নেই। বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে সীমান্ত স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশে তৈরি হওয়া ‘মবের অপসংস্কৃতি’ সরকার কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং আইন ও সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘মবের কথা যা বলেন, সেটা সাধারণ আইনের মধ্যেই আছে। তার জন্য আলাদা কোনো আইন প্রয়োজন নেই।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা খুব সজাগ আছি, সচেতন আছি।’