দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৫৩০ জন আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেটে ৩ জন রোগী রয়েছেন।
এদিকে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩২১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৩৪ জন।