সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল-যুবদল-বিএনপির সন্ত্রাসী হামলা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ছাত্রশিবির।

মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুকে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল-যুবদল-বিএনপির সন্ত্রাসী হামলা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হবে।