পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের জরুরি বিভাগে ঢুকে দেশীয় অস্ত্রসহ হামলা চালানোর অভিযোগ উঠেছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতালটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে বলা হয় হাসপাতালের ভেতরে ছাত্রদলের একজনকে মারা হচ্ছে।
এমনটা বলার পর মিছিল নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভেতরে ঢুকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। এ হামলায় কতজন আহত হয়েছে, তা এখনো জানা যায়নি।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...