Image description
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে অপরাধপ্রবণ শহর। এছাড়া ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও ভালো নয়। নাম্বিওর প্রকাশিত ২০২৬ সালের সূচকে ওঠে এসেছে এমন চিত্র। এই তথ্যে দেখা গেছে ঢাকার অপরাধ সূচক হলো ৬২ দশমিক ২। অপরদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।
 
যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নাম, যার অপরাধ সূচক হলো ১১ দশমিক ১। আর নিরাপত্তার সূচক হলো ৮৮ দশমিক ৯।   
 
যার অর্থ ঢাকার নিরাপত্তা অত্যন্ত নাজুক। এখানকার বাসিন্দারা রাতে বের হতে নিরাপদ বোধ করেন না এবং বেশিরভাগ সময় ভীত থাকেন।
 
 
নাম্বিওর সূচকে দেখা গেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বড় শহরগুলোর পরিস্থিতিও ঢাকার চেয়ে ভলো। 
 
অপরদিকে পুরো বিশ্বের বড় শহরগুলোর মধ্যে নিরাপত্তা ও অপরাধপ্রবণতার দিক দিয়ে ঢাকার অবস্থান ৫৯। যার অর্থ নিরাপত্তা ও অপরাধের দিক দিয়ে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে। পুরো তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন। 
 
 
সময়ের আলো