Image description

‘জুলাই পদযাত্রা’ শেষে সিলেটের জৈন্তাপুর থেকে ফেরার পথে ফের হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন এনসিপির এ নেতা।

 

ওই পোস্টে ২৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিওতে গাড়ির ভাঙা কাচ ও একজনের রক্তাক্ত হাত দেখা যায়।

ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে বিএনপির লোকজন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িতে হামলা করেছে।