নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ২৭ জুলাই ২০২৬ তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি : অফলাইনে
চাকরির ধরন : অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : রাজশাহী
বয়স : ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বাংলাদেশ পুলিশ একাডেমি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের নিয়ম : প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
সময়ের আলো