গাইবান্ধা সদর থানায় এক আসামির ভিডিও নেওয়ার সময় উল্লাস করে বলে, এক মাসের মধ্যে জামিনে বের হবো। আরে ভাই গাছ কাটার মামলা ধান কাটার মামলা কিছুই হবে না সাংবাদিক ভাইয়েরা বেশি করে ভিডিও করেন। পুলিশের সামনেই হাতে হ্যানকাফ পরে এমনি মন্তব্য করলেন হত্যার চেষ্টা মামলার প্রধান আসমী হাসানুর জামান সুমন।
শনিবার (৪ জুলাই) গাইবান্ধা সদর থানায় গ্রেফতারকৃত ওই আসামির ভিডি নেওয়ার সময় এই সব মন্তব্য করেন।
গ্রেফতারকৃত আসামি মো হাসানুর জামান সুমন সদর উপজেলার বড় মহানন্দাপুর গ্রামের মৃত ডাবলু মিয়ার ছেলে।
গতকাল ৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
এর আগে গত ৬ জুন জমিজমা সংক্রান্ত জেরে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দাপুর গ্রামে ভুক্তভোগী মোছা সুমা পরিবারের সাথে আসামী হাসানুর জামান সুমনের মারামারি হয়।এতে হাসানুর জামান সুমনের গ্রুপ নির্মমভাবে সোরহাব সর্দার মাথায় আঘাত করে এবং আল আমিন সর্দার এর হাতের কজ্বিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।এতে দুইজনে গুরুতর আহত হয়।বর্তমানে তারা উন্নত চিকিৎসা নিচ্ছে। এই দুইজন ছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়।পরে ভুক্তভোগী পরিবারটি বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে ৩২৬ ধারায় থানায় মামলা দায়ের করেন।
গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘আসামির এমন উদ্ভট মন্তব্য কথা জানতে চাইলে তিনি বলেন,আমরা এই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছি। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে চালান দেওয়া হবে। বাকিটা আদালত দেখবে।’