Image description

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের এলাকার কথা বলতে স্পিকারের কাছে বাড়তি সময়ের দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, সরকারি বা বিরোধী দল, কোনো দলের হুইপই আমার দায়িত্ব নিতে চান না।

 

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

বাজেট আলোচনার এক পর্যায়ে রুমিন ফারহানা নিজের এলাকার উন্নয়নের কথা তুলে ধরার জন্য নির্ধারিত সময়ের চেয়ে আরও কিছুটা সময় চান। তিনি বলেন, স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি।

আমাকে দুটো মিনিট সময় বাড়িয়ে দেবেন স্পিকার। কারণ, আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না।
কোনো দলের চিফ হুইপ আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার।

 

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, আমি আপনার স্পেশাল ডিসক্রেশনের (বিশেষ ক্ষমতা বা বিবেচনা) দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার। দুটো মিনিট আমাকে বাড়িয়ে দেবেন।