রক্ষণাবেক্ষণ কাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কম থাকায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
শনিবার (১৩ জুন) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বা কম চাপ থাকতে পারে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।