Image description

আগামী শিক্ষাবর্ষে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তি শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি বিষয় কারিকুলামে যুক্ত হচ্ছে। এর মধ্যে প্রথম দুটি চতুর্থ শ্রেণি, বাকি দুটি প্রথম শ্রেণিতে বাধ্যতামূলক করা হবে।

এসব বিষয় যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক গঠন ও খেলাধুলা চর্চা বাড়ানো, মূল্যবোধ বৃদ্ধি, কর্মমুখী ও দক্ষতা বাড়ানো হবে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সাল থেকে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে নতুন বই দেওয়া হবে। এরপর ২০২৮ সাল থেকে শিক্ষা ব্যবস্থায় পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ের আওতায় শিক্ষকদের বিশেষ টিচিং ও ট্রেনিং গাইড প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য প্রচলিত কাঠামোর ভেতরেই একটি বড় অধ্যায় হিসেবে তৃতীয় ভাষা শেখার সুযোগ রাখার পরিকল্পনা চলছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।