বাংলাদেশে নব্বইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষের (২০২৭) পাঠ্যবইয়ে ইতিহাস ও দক্ষতাভিত্তিক বিষয়গুলোতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বইয়ে নতুন সংযোজন হচ্ছে রাজনীতি ও দেশ গঠনের খালেদা জিয়ার অবদানগুলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এতথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতিহাস বিষয়ে মহান মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বিস্তারিত বর্ণনা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা নতুন করে যুক্ত হচ্ছে। পাশাপাশি মাধ্যমিক স্তরে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় সংযোজন করা হবে। একইভাবে বেশ কয়েকটি বইয়ে ব্যাপক পরিমার্জন করা হচ্ছে।
শীর্ষনিউজ