Image description

দেশের বৈদেশিক মুদ্রার ভারসাম্য ধরে রাখতে ১ বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১১মে) বাংলাদেশ ব্যাংকের মুখাপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।

তিনি জানান, ক্রয় করা প্রতিটি ডলারের কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

তথ্য অনুযায়ী, চলতি মে মাসে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সর্বোমোট ১২৫ মিলিয়ন ডলার ক্রয় করেছে।

শীর্ষনিউজ