Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

 

বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

 

এ্যানি বলেন, অন্যান্য কর্মসূচির পাশাপাশি দুই এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

এ সময় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে বলে জানান মন্ত্রী।

 

 

এ সময় পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে কথা বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারকালে রাজশাহীতে এই প্রকল্পটি সম্পর্কে কথা বলেছিলেন। এ বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেবে সরকার। একনেকে উপস্থাপন হবে।

 

পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।