Image description

‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দিই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদের মাল হেডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?’

রবিবার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এসব কথা বলেন।

 

ওই বক্তব্যের এক মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদের ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে।

আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে জানি। হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায়।
আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’

 

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।