Image description

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৩ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা

 

পদের নাম: প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট

 

 

পদসংখ্যা: নির্ধারিত নয়

 

বেতন: ২,৩৮,০০০ টাকা (মাসিক বেতন)

 

পদের দায়িত্ব

 

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিভিশন অব গ্লোবাল হেলথ প্রটেকশন (ডিজিএইচপি) প্রোগ্রামের আওতায় এই পদে নিয়োগ দেওয়া হবে।

 

প্রধান দায়িত্ব

 

  • সিডিসি বাংলাদেশ অফিসের বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি
  • অপারেটিং বাজেট ব্যবস্থাপনা
  • অংশীদারদের বাজেট ও চুক্তি ব্যবস্থাপনা
  • কো-অপারেটিভ এগ্রিমেন্ট পর্যবেক্ষণ ও প্রশাসন
  • আর্থিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম সমন্বয়
  • সিডিসি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন

আবেদনের যোগ্যতা

 

  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
  • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর মার্কিন সরকারি সংস্থা (ইউএসজি) বা আন্তর্জাতিক সংস্থা/ডোনার সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
  • বাজেট, প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে

ভাষাগত দক্ষতা

ইংরেজি: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা)

 

বাংলা: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা)

 

এ ছাড়া ইংরেজি ও বাংলার মধ্যে পাবলিক হেলথ ও টেকনিক্যাল টার্ম অনুবাদ ও ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে

 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ মে ২০২৬

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।