পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঢাকাস্থ ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাতে তারা সাম্প্রতিক অগ্রগতি সংক্ষেপে পর্যালোচনা করেন। উভয় পক্ষই মনে করেন, দুই দেশের নতুন সক্ষমতা ও ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার ভিত্তিতে পারস্পরিক অংশীদারিত্ব হবে আরও শক্তিশালী।
এ সময় ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন, উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব ক্ষেত্রে জনমুখী সহযোগিতা বাড়াতে ভারত বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তার মেয়াদকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অবদান রাখার জন্য প্রণয় ভার্মাকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন।
প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও প্রকাশ করেন কৃতজ্ঞতা।