Image description

সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পুলিশ সপ্তাহে ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে অসামান্য অবদানের জন্য এসব কর্মকর্তা ও সদস্যকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

পদকপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদ ও তাপতুন নাসরীন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির ও মু. মাহবুবুর রশীদ, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হক।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম-কমিশনার ফারুক হোসেন, উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোস্তাক সরকার, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মোহাম্মদ হারুন অর রশিদ, মো. ইবনে মিজান ও মির্জা তারেক আহমেদ বেগও পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।

র‌্যাবের এডিজি কর্নেল ইফতেখার আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান, মো. আতিকুর রহমান মিয়া, মো. খালিদুল হক হাওলাদার, র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের লেফটেন্যান্ট কর্নেল মো. জয়নুল আবেদীন, উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীসহ একাধিক কর্মকর্তা পদক পাচ্ছেন।

পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন— মো. হাবিবুর রহমান (মাদারীপুর), মুহম্মদ শামসুল আলম সরকার (টাঙ্গাইল), আব্দুল্লাহ আল-মাহমুদ (চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩), মো. শরিফ উদ্দীন (গাজীপুর), মো. আবদুল্লাহ্-আল-ফারুক (নরসিংদী), মো. রকিবুল আক্তার (পিবিআই ময়মনসিংহ), মো. হাবীবুল্লাহ (গোপালগঞ্জ), শচীন চাকমা (পিবিআই ব্রাহ্মণবাড়িয়া), রওনক জাহান (শরীয়তপুর), এএনএম সাজেদুর রহমান (কক্সবাজার)।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদমর্যাদার আরও অনেক সদস্য তালিকায় রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন— মো. আনোয়ার হোসেন, আবদুল করিম, মোহাম্মদ ইব্রাহীম, মুকিত সরকার, আবুল বাশার, মোহাম্মদ আমিনুল হক বাপ্পী, জিসানুল হক, অনিতা রানী সূত্রধর, সাদ্দাম হোসাইন, চৌধুরী মো. তানভীর, মো. মাহফুজুর রহমান, জাবীর হসনাইন সানীব, মাহমুদ আলম, মোস্তাক আহম্মদ চৌধুরী, মোহাম্মদ শামসুল হাবিব, মো. জেহাদ হোসেন, মোহাম্মদ সাহিদুর রহমান, কামরুল হাসান তালুকদার, মেজবাহ উদ্দিন, গোলাম ফারুক, মনিরুল ইসলাম ভূইয়া, মো. বাবুল আজাদ, নাছির উদ্দিন রাসেল, মো. রোবেল আফ্রাদ, মফিজুল ইসলাম, আশরাফুল আলম, মো. মনজুর রহমান, মো. আবুল কালাম আজাদ, রূপন নাথ, অর্ণব বড়ুয়া, মো. মাজেদুল হক, মাজহারুল হক, কৃষ্ণ কুমার দাস, মো. সুমন ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, মো. ইব্রাহীম মিয়া, অসিত কুমার বসাক, গোলাম মূর্তজা, এস এম মেহেদী হাসান, মো. তোয়াবুল ইসলাম খান, ফজলে রাব্বী কায়সার, মো. নাভিদ ইমতিয়াজ, মো. রফিক, রতন মিয়া, রেজোয়ান, মো. রিয়াজ উদ্দিন রনি, আজিজুল হাকিম, মো. সিফাত রেজা, মোহাম্মদ তানভীর তুষার, মো. কামাল উদ্দিন, সুদীপ চন্দ্র বিশ্বাস, তুহিনা নাসরিন, মো. ইকলাচুর রহমান, কনস্টেবল মো. রিমন হোসেন, মো. শাহ আলম, বাদশা ফাহাদ, দিলোয়ার মিয়া, মো. শিহাব উদ্দিন, আরিফুল আহম্মদ ও মো. মেরাজুল ইসলাম।