Image description

সাম্প্রতিক সময়ে হামের প্রার্দুভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে। হামের প্রতিরোধের পাশাপাশি সচেতন থাকাও জরুরি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সচেতনতামূলক  পোস্ট করেছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী।

পোস্টে তামান্না চৌধুরী হাম হলে কোন ধরনের খাবার গ্রহণ করা যাবে সে বিষয়ে উল্লেখ করেন।

বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমি যখন ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ক্যান্ডিডেট তখন আমার চিকেন পক্স হয়। করলা ভাজি, ভাত আর বাটার, এটা ছিল আমার লাঞ্চ। আর মুরগি পেপের ঝোল দিয়ে নরম ভাত রাতের ডিনার।আলহামদুলিল্লাহ আমি অনেক দ্রুত সুস্থ হই।’

তিনি পরামর্শ দেন, ‘মনে রাখবেন পক্স বা হামে কোন প্রকার ভাজা ভুনা খাবার বাড়ির হলেও খাবেন না। সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। পাতলা ঝোলের মাছ মুরগি, নরম ভাত, সাগু , স্যুপ সবচেয়ে বেস্ট খাবার। খাবারের সঙ্গে লেবু অবশ্যই খাবেন। ফ্যাট, প্রোটিন আর শক্তির জন্য কার্বোহাইড্রেট খুব জরুরি। পর্যাপ্ত পানি অবশ্যই খাবেন। সঙ্গে বিশ্রাম। দয়া করে উল্ট- পাল্টা ডায়েট এই সময় করবেন না।’