Image description

পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম ঠিকানা যায়নি। তবে তারা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে।

ওসি মোজাফফর হোসেন জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুরে একটি চক্র জমায়েত হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালালে চক্রটি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়াগায় ছড়িয়ে পড়ে। পরে রাতব্যাপী ওই এলাকার বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেছেন, ‘বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নেতাকর্মীরা পলাতক থাকলেও সম্প্রতি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও তার সমর্থকরা ওই এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন এবং আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দিবস ও কর্মসূচিও পালন করার চেষ্টা করতে দেখা গেছে।

সম্প্রতি পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর একাধিকবার কোর্টচত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।