Image description

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসান, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনকে নামীয় ও অজ্ঞাত আর ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া -পাল্টাধাওয়া, ককটেল ও হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালিয়েছে। এসময় নেতাকর্মীদের মারধর, ককটেল বিস্ফোরণ ও একটি অফিস ভাঙচুর করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনে।

শিবিরের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদল অতর্কিত হামলা করে। আত্মরক্ষার জন্য আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।ৎে

শীর্ষনিউজ/