জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘রাজনৈতিক পর্ষদ’-এ দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কুড়িগ্রাম-০২-এর সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-০৪-এর সংসদ সদস্য ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনকে ‘রাজনৈতিক পর্ষদ’-এ অন্তর্ভুক্ত করা হলো।
