নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক লালা প্রকাশ লালা মেথরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লালা (৪৩), নগরের কোতোয়ালী থানার ন বান্ডেল রোড এলাকার সেবক কলোনীর মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেপ্তার করা হয়েছে।