Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গেলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৭ এপ্রিল) তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার শয্যাপাশে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

এ সময় তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

জানা যায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল গত ১২ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন। পাশাপাশি তিনি উপস্থিত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন।