জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা তার জুতা হারিয়ে ফেলেছেন।
সোমবার (৩০ মার্চ) রাতে সংসদ সদস্য নিজেই তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা ফেসবুক পোস্টে লেখেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে।
হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে! এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা।