ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ইরান। এতে দেশটির লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এছাড়া বিদেশি অনেক অতিথিও শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তবে ইরানের নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পাহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না। এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন।
শনিবার (৪ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে তিনি এসব কথা বলেন।
রেজা পাহলভি লিখেছেন, নিহত স্বৈরশাসক খামেনিকে প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি : ইরান তার প্রতি শোক জানাচ্ছে না।
তিনি লেখেন, গত ৮ ও ৯ জানুয়ারি খামেনি, বাঘের গালিবাফ এবং তাদের নিপীড়নের রাষ্ট্রযন্ত্র ইরানের যে ৪০ হাজার সন্তানকে হত্যা করেছে তাদের জন্য ইরানির শোক প্রকাশ করছেন। খামেনির প্রতি শোকের প্রোপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছে। তা সত্ত্বেও একজন গণতান্ত্রিক নেতাও এতে যোগ দেননি।
গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এরপর জানুয়ারির শুরুর দিকে কঠোরহস্তে এটি দমন করা হয়। বিরোধীরা দাবি করে থাকেন শুধুমাত্র ৮ ও ৯ জানুয়ারি ইরানি বাহিনী ৪০ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল