Image description

ইরান চুক্তি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে দুই নেতা টেলিফোনে আলাপ করেছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ফোনালাপে যুক্তরাষ্ট্রকে ‘বিশ্ব স্বাধীনতার রক্ষাকর্তা’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, দুই নেতা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে একটি বৈঠক করতে সম্মত হয়েছেন। যদিও বৈঠকের এখনো কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড