যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ২৪ বিলিয়ন (২ হাজার ৪০০ কোটি) ডলারের জব্দ সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন কৌশলগত কারণে প্রকাশ্যে এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি দাবি করেছে ইরান।
শনিবার (১৩ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম শীর্ষ অর্থনৈতিক ও রাজনৈতিক উপদেষ্টা মোহসেন রেজাই গোপন তথ্যটি প্রকাশ করেছেন। তিনি জানান, পর্দার আড়ালে ওয়াশিংটন এই বিশাণ অর্থ ইরানকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে।
মোহসেন রেজাই জানান, সাম্প্রতিক সময়ে ঘটা সামরিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি বিশ্বমঞ্চে ইরানের অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি উন্নত করেছে। তেহরানের সামরিক শক্তি ও শত্রুকে রুখে দেওয়ার ক্ষমতা এখন এমন এক চরম পর্যায়ে পৌঁছে গেছে, ডোনাল্ড ট্রাম্পও ইরানকে সমীহ করতে বাধ্য হচ্ছেন।
ট্রাম্পেকে কটাক্ষ করে রেজাই বলেন, ইরানের এই ক্রমবর্ধমান শক্তির কারণে ‘জুয়াড়ি ট্রাম্প’ এখন তেহরানের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা বা দরকষাকষি করতে রীতিমতো ভয় পাচ্ছেন।