Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনের চূড়ান্ত সময়সূচি ও স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তেহরান।

 

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দীর্ঘ পাঁচ দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার (আ.) মাজারে তাকে দাফন করা হবে।

 

রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী, আগামী মাসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতাদের উপস্থিতিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার এই দাফনকার্য সম্পন্ন হতে যাচ্ছে।

 

গত ফেব্রুয়ারি মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চালানো যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নেতা হিসেবে তার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা শাসনের অবসান ঘটে।