Image description

পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে এগিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিপরীতে ১৬ রাউন্ড গণনার শেষে ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসর সভানেত্রী মমতা ব্যানার্জী। বাকি আছে আরও চার রাউন্ড গণনা।

এদিকে, এই প্রতিবেদন লেখার কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনি এজেন্ট সূর্যনীল দাস অভিযোগ তোলেন, ১৬ রাউন্ড গণনার পর ভবানীপুরে ভোট গোনা থমকে গেছে। গণনাকেন্দ্রে মারপিট শুরু করেছে মমতার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। নিজের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সূর্যনীলের।

অন্যদিকে, তৃণমূলের পাল্টা অভিযোগ, ভবানীপুরে গণনায় কারচুপির চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাই গণনা বন্ধ করে রাখা হয়েছে। মমতার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

 
 

সূত্র: আনন্দবাজার পত্রিকা