লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যেতে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।বাসিন্দাদের উদ্দেশ্যে ইসরাইলের কর্তৃপক্ষ বলেছে, চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অবশ্যই কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।
এ সংক্রান্ত একটি সতর্কবার্তায় ইসরায়েল বলেছে, 'আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের অবশ্যই অবিলম্বে বাড়িঘর ছেড়ে গ্রাম থেকে কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা জায়গায় চলে যেতে হবে।'
আরও বলা হয়েছে, 'যে কেউ হিজবুল্লাহ সদস্য, তাদের স্থাপনা বা সামরিক স্থাপনার কাছাকাছি থাকলে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন।'