Image description

লতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামে লক্ষ্মীপুরের কমলনগরের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, ভূমিকা রানী দাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এই পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর থেকে ভূমিকা রানী দাস ছাড়াও সাতক্ষীরা ও মাগুরায় তিন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড করুনানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রঞ্জিত চন্দ্র দাস, মাতার নাম শিখা রানী দাস। তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

স্থানীয়রা জানান, ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।