কিছু রাজনৈতিক ব্যক্তির সম্পদ ও জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলে তাদের কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি ইঙ্গিত করে বলেছেন, ‘পিচ্চি পিচ্চি পোলাপানগুলো খাসির মতো মোটা হচ্ছে, এটা কীভাবে সম্ভব?।’
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি অফিসার্স ক্লাবে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘আর পিচ্চি পিচ্চি পোলাপানগুলো, যারা স্কুলে লেখাপড়া শেষ করেছে মাত্র, তারা এখন মোটা হচ্ছে। এটা কীভাবে সম্ভব? আপনারা বলতে পারেন, কার মতো মোটা হচ্ছে? আমি যদি বলি, খাসির মতো মোটা হচ্ছে।’
বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দলীয় পরিচয় বা আত্মীয়তার সম্পর্ক বিবেচনা না করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের প্রতিহত করতে হবে। দলের কেউ এমন কাজে জড়িত থাকলে তাকে জানাতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি এখনো মাঠে নামেনি। বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবেন না আপনারা।’
বিরোধী দলে থাকাকালে বিভিন্ন ব্যক্তির বিপুল সম্পদ অর্জন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘আর পিচ্চি পিচ্চি পোলাপানগুলো, যারা স্কুলে লেখাপড়া শেষ করেছে মাত্র, তারা এখন মোটা হচ্ছে। এটা কীভাবে সম্ভব?’
আওয়ামী লীগের সঙ্গে কয়েকটি দলের বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে লাভ হবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। বিকল্প পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।
বিএনপিকে দুর্বল ভাবার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপির কাছ থেকে ক্ষমতা নিতে হলে ভোটের মাধ্যমে নিতে হবে।