Image description

রাজধানীর বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মহাখালী এলাকা থেকে আজ শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

এদিকে আতিকের গ্রেপ্তারের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। রেদওয়ান রনি লেখেন, আতিক ছোট্ট একটা ছেলে, যখন নির্মাতা হওয়ার জন্য আসে, তখন থেকেই একটা ব্যাপারে সব সময় সজাগ ছিল, সেটা হলো সততা আর নিষ্ঠা। নির্মাণে প্রচণ্ড মেধাবী আর এরকম সৎ একটা ছেলে সচরাচর দেখা যায় না। রাজনৈতিক জটিলতার মতো বিষয়ে আতিককে জড়িয়ে গ্রেপ্তার করাটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।