Image description

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. সেলিমকে আটক করেছে খুলশী থানা পুলিশ। 

আটক ডা. সেলিম সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জামাই ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।

 

রোববার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান

ওসি জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।