প্রায়ই সামাজিকমাধ্যমে তারকাদের আপত্তিকর ছবি কিংবা ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিড়ম্বনার শেষ নেই। আজ থেকে বেশ কয়েক বছর আগে সেই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিডের চলতি সময়ের অভিনেত্রী জাহ্নবী কাপুর।
তখন বয়স মাত্র ১৫ বছর বয়স শ্রীদেবী কন্যার।
সম্প্রতি একটি পডকাস্টে কৈশরের সেই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জাহ্নবী। সেই মুহূর্তটা কথা বলতে গিয়ে কাপুর কন্যা বলেন, ‘আমি আজও জানি না ওটা আমার ডিপফেক ছিল কি-না।
স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, ‘আমাদের তখন একটা আইটি-র ক্লাস হতো।
অনলাইন ‘কেলেঙ্কারি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাহ্নবী জানান , আজও সামাজিকমাধ্যমে এমন অনেক ছবি তার নজরে আসে যেগুলোর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
‘ডিপফেক’, ‘এআই’ নিয়ে ভয় পাওয়ার বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, ‘আমি কিন্তু, একদম নিশ্চিন্তে থাকতে পারি না। কারণ আমার এমন কিছু ছবি সামাজিকমাধ্যমে এমনকী অফিশিয়াল পেজে দেখতে পাই যেগুলো পুরোপুরি এআই দ্বারা নির্মিত। আমি হয়তো যে ধরনের পোশাকই পরিনি সেই পোশাকে আমার ছবি আবার যে ভঙ্গিমায় পোজ দিয়েছি সেটা বিকৃত করে খারাপ কিছু প্রতিস্থাপন করা হয়।’
উন্নত প্রযুক্তির প্রভাব জাহ্নবীর কর্মজীবনও বিশেষভাবে প্রভাবিত। বিষয়টি ব্যখা করে এই অভিনেত্রী বলেন, ‘এই ছবিগুলো সামাজিকমাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন আমিই সেগুলো স্বইচ্ছায় শেয়ার করেছি। এর ফলে আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। আগামীতে আমি যদি পরিচালককে কোনও পোশাক নিয়ে আপত্তি জানাই বা বলি যে এই পোশাকে আমি স্বচ্ছন্দ্য নই তখন তো তিনি আমাকে আর বিশ্বাস করবেন না। এই ছবিগুলো উদাহরণ হিসেবে সামনে রাখবেন। উল্টো দিকের মানুষটার তো সত্যিই জানা সম্ভব নয় যে ওটা এআই-এর কেরামতি।’