Image description

প্রতিবাদ বিবৃতি

“সাহাপুর ইউনিয়ন ছাত্রদল” নামক একটি ফেসবুক পেজ থেকে আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) “ঈশ্বরদীর মানুষের জন্য তালেব মন্ডলের প্রথম উপহার সন্ত্রাসী তমালের মুক্তি” শিরোনামে যে পোস্ট প্রচার করা হয়েছে, আমরা এর গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, তমাল শরীফ বা তার পরিবারের সঙ্গে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের ন্যূনতম কোনো যোগাযোগ নেই। কারাগার থেকে তার জামিনে মুক্তি সংক্রান্ত কোনো বিষয়েই তিনি অবগত নন এবং এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অধ্যাপক আবু তালেব মন্ডলের নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

আমরা মনে করি, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে পরাজয়ের পর একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে নবনির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের রায় মেনে নিতে না পেরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উনার সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।

আমি সংশ্লিষ্ট মহলকে এ ধরনের মিথ্যাচার ও কুৎসা রটনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

ডক্টর নুরুজ্জামান প্রামাণিক
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী 
ঈশ্বরদী উপজেলা শাখা।