Image description

গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শামিকুল ইসলাম সরকার লিপন

পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারে ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারের আতিকুর রহমান। 

তিনি মুঠোফোনে জানান, রাত ১১টার দিকে ওই কয়েদি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

২০২৪ সালের ৮ ডিসেম্বর পুলিশ রাজধানী ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেপ্তার কর হয়। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।