ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি ৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিভিন্ন আসনে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, কয়েকটিতে ব্যবধানও ছিল খুবই কম।
ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।
ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতে ইসলামীর আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয় পান। জামায়াতে ইসলামীর শাহীনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।
ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।
ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর মো. কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মো. নবী উল্লা পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।
ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয় পান। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিব ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। এ আসনে আলোচিত প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতে ইসলামীর জসিম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৭ ভোট পেয়ে জয়ী হন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।
ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।
ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
ঢাকা-১৭ আসনে বিএনপির তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে জয় পান। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।
সব মিলিয়ে রাজধানীর অধিকাংশ আসনে বিএনপি এগিয়ে থাকলেও কয়েকটি আসনে জামায়াত জোট শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।